1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

ভারতের লোকসভা থেকে ৭৯ এমপি বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া বিজেপি প্রধান অমিত শহের কাছ থেকে বিবৃতি দাবি করায় বিরোধী দলের ৭৯ এমপিকে সাময়িক বরখাস্ত করেছেন স্পিকার ওম বিরলা। এর আগে গত সপ্তাহে এমন দাবি করে বরখাস্ত হয়েছিলেন ১৩ জন সংসদ সদস্য। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত সপ্তাহে লোকসভার অধিবেশন চলাকালীন সেখানে ঢুকে পড়েন দুই যুবক। এরপর সেখানে রঙিন ধোঁয়া ছেড়ে দেন। সংসদ ভবনের বাইরেও দুজন ধোঁয়া ছেড়ে একাত্মতা প্রকাশ করেন। তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে মূল পরিকল্পনাকারীকেও।

এরপর থেকেই সংসদে নিরাপত্তার প্রশ্ন বারবার তুলছে বিরোধী দলের সংসদ সদস্যরা।

বরখাস্ত সাংসদদের মধ্যে রয়েছেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং বিধানসভায় দলের উপনেতা গৌরব গগৈ। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, শতাব্দী রায় এবং ডিএমকে সদস্য এ রাজা ও দয়ানিধি মারানও এ তালিকায় রয়েছেন।

এই নিয়ে বরখাস্ত হওয়া মোট এমপির সংখ্যা দাঁড়াল ৯২ জনে। বরখাস্ত হওয়ার পর সাংবাদিকদের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রঞ্জন চৌধুরী বলেন, সরকার স্বৈরাচারের চূড়ান্ত আচরণ করছে। তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে তাই সংসদকে পার্টি অফিসের মতো ব্যবহার করছে। এটা হতে পারে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026