1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

এ কে আজাদকে বেকাদায় ফেললেন শামীম হক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত শামীম হকের প্রার্থিতা বাতিল করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। এর ফলে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ বেশ বেকাদায় পড়লেন বলে মনে করা হচ্ছে।

শামীম হকের মনোনয়ন বৈধ ঘোষণা করে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

সাদিকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অপরপক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী এ কে আজাদ। শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক বলে অভিযোগ আনেন তিনি।

এরপর শুনানি শেষে শুক্রবার (১৫ ডিসেম্বর) আপিল মঞ্জুর করে শামীম হকের মনোনয়নপত্র বাতিল করে দেয় ইসি। তার বিরুদ্ধে রিট করেন শামীম হক।

সোমবার (১৮ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার রিট সরাসরি খারিজ করে দেন।

পরে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট খারিজের বিরুদ্ধে আপিল আবেদন করেন শামীম হক।

গত শুক্রবার (১৫ ডিসেম্বর) এ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বহাল রাখেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026