1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

উত্তরায় ওয়াটার রিটেনশন পন্ড ভরাট কার্যক্রমে ছয় মাসের নিষেধাজ্ঞা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ১৭০ বার দেখা হয়েছে

ঢাকার উত্তরার ১৮ নম্বর সেক্টরের দক্ষিণ পাশে অবস্থিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ওয়াটার রিটেনশন পন্ডের (পানি ধারণ এলাকা) ৪০ একর জায়গা ভরাট কার্যক্রমের ওপর ছয় মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার রুলসহ এ আদেশ দেন।

ওই জলাশয় ভরাট করা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। ভূমি সচিব, পরিবেশ সচিব, গৃহায়ণ সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, রাজউক চেয়ারম্যান ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ ১৩ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) পাঁচটি সংগঠন গত ১৯ ফেব্রুয়ারি ওই রিট করে। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, মিনহাজুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ কবীর।

রিট আবেদনকারী পক্ষ জানায়, ঢাকার উত্তরার ১৮ নম্বর সেক্টরের দক্ষিণ পাশে দ্বিগুণ, বাউনিয়া ও বড়কাকর মৌজায় অবস্থিত মাস্টারপ্ল্যানে চিহ্নিত ৬১৫ দশমিক ৮১ একর পানি ধারণ এলাকা (ওয়াটার রিটেনশন পণ্ড)। উত্তরা ও মিরপুর এলাকার জলাবদ্ধতা কমাতে সরকার দ্বিগুণ, বাউনিয়া ও বড়কাকর মৌজায় ৬১৫ দশমিক ৮১ একর জমি অধিগ্রহণ করে এবং তা পানি ধারণ এলাকা হিসেবে রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করে। তবে ২০১৪ সালে মুখ্য সচিবের নেতৃত্ব একটি আন্তমন্ত্রণালয় কমিটি ওই পানি ধারণ এলাকা থেকে ৪০ একর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের বৈধতা নিয়েই রিট করা হয়। রিট আবেদনকারী অপর চারটি সংগঠন হচ্ছে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স ও নিজেরা করি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026