1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত দুই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক ঘটনায় সন্ত্রাসী গ্রুপের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টা ও ৬টার দিকে ওই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন- ১৭নং ক্যাম্পের বাসিন্দা আবদুল্লাহ (২৭), তাৎক্ষণিকভাবে অপর নিহত রোহিঙ্গার পরিচয় জানা যায়নি।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোর ৫টার দিকে ১৭নং ক্যাম্পে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী আবদুল্লাহকে ঘর থেকে ডেকে এনে রাস্তায় গুলি করে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে আবদুল্লাহ নিহত হন। নিহত আবদুল্লাহ ১৭নং ক্যাম্পের বাসিন্দা।

এছাড়াও আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জেরে আরও একটি ক্যাম্পে একটি সশস্ত্র গোষ্ঠীর ১৫-১৬ জন সন্ত্রাসীর গুলিতে একজন নিহত হয়। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026