1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

নামসর্বস্ব দল নিয়ে নির্বাচনের আয়োজন করেছে সরকার: নজরুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নামসর্বস্ব দল বা সরকারের সমর্থক কোন ব্যক্তি তাদেরকে নিয়ে নির্বাচনের আয়োজন করেছে সরকার। জনগণের প্রার্থী বাছাইয়ের কোন সুযোগ নেই। যাকেই ভোট দেয়া হোক না কেন, তিনি হবে সরকারি দল বা সরকারের সমর্থক ব্যক্তি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মতিঝিল এলাকায় ‘ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের’ পক্ষে লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, যেখানে জনগণের জনপ্রতিনিধি বাছাইয়ের সুযোগ নেই এমন একটি নির্বাচনী খেলা জনগণ চায় না। চায় না বলেই জনগন এ নির্বাচন বর্জন করেছে। আমরা সে কারনেই জনগণের প্রতি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছি। এটি অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।

তিনি বলেন, যে সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়, ভোট দিতে দেয় না, নিত্য নৈমত্তিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রন করতে পারে না, দুর্নীতি, লুট করে দেশের সম্পদ। আমরা এমন সরকারকে অসহযোগিতা করতে দেশের জনগণের কাছে আহ্বান জানিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি।

আমরা জনগণের জন্য ত্যাগ স্বীকারে রাজি আছি জানিয়ে বিএনপি এই নেতা বলেন, সরকার এতো পরিমাণ অত্যাচার অনাচার, লুটপাট করেছে, তারা ভয় পায় সুষ্ঠু নির্বাচন করতে। সে কারণে তারা যেকোন ভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করছে।

তিনি বলেন, প্রহসনের নির্বাচনী খেলায় সরকার নির্বাচন করেও ফেলতে পারে। এতে কিছু যায় আসে না কারণ এ দেশের মানুষ তাদের সমর্থন দিবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026