1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

তালা ভেঙে বিএনপি কার্যালয়ে ঢুকলেন নেতা-কর্মীরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ১৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

আড়াই মাস পর রাজধানীর নয়া পল্টনে থাকা দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ভেঙে ঢুকে পড়েছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা কার্যালয়ে ঢুকে পড়েন। আজ বিএনপির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতেই এ তথ্য জানানো হয়।

গতকাল বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আজ বিকেল ৩টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও সেলিমা রহমানের কথা রয়েছে। তার আগেই কার্যালয়টিতে ঢুকে পড়লেন দলের নেতা-কর্মীরা।

২৮ অক্টোবর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। সমাবেশ ঘিরে প্রাণহানি ও সংঘাত হয়। ওই দিনই কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। তবে তালা কে দিয়েছিল তা এখনো পরিষ্কার নয়। সেদিন থেকে কার্যালয়টির পাশে এত দিন পুলিশের অবস্থান ছিল।

সংঘর্ষের জের ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক নেতাকে পরপর গ্রেপ্তার করা হয়। তাঁদের প্রায় সকলেই এখন কারাগারে আছেন। এ অবস্থায় গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল সেই নির্বাচন বর্জন করে। গতকাল নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন আবার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা হয়। আজ তাঁরা শপথ নেবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026