1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

মাদকের ভয়ংকর নেটওয়ার্ক ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা, কক্সবাজার থেকে ঢাকা ব্যবহার হয় সড়ক নৌ রেল ও সমুদ্রপথ উৎকণ্ঠা রূপগঞ্জ চনপাড়া বস্তি, নতুন নতুন মাদকের সমাহার সারা দেশের গ্রামেগঞ্জে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ২৫২ বার দেখা হয়েছে

সারা দেশে মাদকের ভয়াবহ জাল বিস্তৃত হয়েছে। এর মাধ্যমে নানা পদ্ধতিতে মাদক ছড়িয়ে পড়ছে সর্বত্র। এর সঙ্গে ভয়াবহ রূপ নিয়েছে ইয়াবার থাবা। সঙ্গে আইস, টাপেনটাডলের মতো অপ্রচলিত মাদক ছড়িয়ে পড়ছে যত্রতত্র। জানা গেছে, মাদকের সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় রাজনৈতিক প্রভাবশারীরা। ফলে ধরাছোঁয়ার বাইরে থাকছে মাদকের গডফাদাররা। গত এক বছরে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে অন্তত হাজার কোটি টাকার প্রাণঘাতী মাদক ক্রিস্টাল মেথ বা আইস দেশে ঢুকেছে। এ সময় ধরা পড়েছে অর্ধশত আইসের ছোট-বড় চালান। একই দেশ থেকে ইয়াবারও ছোট-বড় অনেক চালান ঢুকেছে। এদিকে আকাশপথেও কোকেন, ইয়াবা ও আইসের চালান আসছে। এরই মধ্যে কিছু কিছু চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আর রাজশাহী, সিলেট ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় ঢুকছে ইয়াবা, গাঁজা ও হেরোইনের চালান। ঢাকার পাশে সবচেয়ে বড় বস্তি রূপগঞ্জের চনপাড়া মাদক কেনাবেচার অন্যতম বড়  কেন্দ্র। এখানে ইয়াবা, ফেনসিডিল, আইস ও টাপেনটাডল খুব সহজেই পাওয়া যায়। এ কারণে এ এলাকায় সার্বক্ষণিক বহিরাগতদের আনাগোনা থাকে এবং এ এলাকা হয়ে সারা দেশে মাদক ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। আর ঢাকার পাশের জেলা গাজীপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরেও সরবরাহ হচ্ছে ইয়াবা, আইস ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তথ্যানুযায়ী, উত্তরের তিন জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট ও দিনাজপুরের সীমান্ত দিয়েও আসছে মাদক। গাঁজা, ফেনসিডিল, ইয়াবা সীমান্তবর্তী এসব জেলা থেকে সারা দেশে সরবরাহ করছে চোরাকারবারিরা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026