1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন ‎সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

বিলুপ্তির মুখে ১৪ দলীয় জোট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৮ বার দেখা হয়েছে

নির্বাচন এলেই গুরুত্ব বাড়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদের। নির্বাচন শেষে কমতে থাকে জোটের রাজনৈতিক তৎপরতা। বাড়তে থাকে আওয়ামী লীগের সঙ্গে শরিক দলগুলোর দূরত্ব। অবশেষে জোটবদ্ধ থাকার ২০তম বর্ষে এসে বিলুপ্তির মুখে পড়তে যাচ্ছে ১৪ দলীয় জোট। বিএনপি-জামায়াতের চারদলীয় জোটকে রাজনৈতিকভাবে মোকাবিলার জন্য ২০০৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বে ও উদ্যোগে ১৪ দলীয় জোট গঠিত হয়। ‘মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক’ আদর্শের ভিত্তিতে গঠিত এই জোটের বয়স এখন ২০ বছর। এ জোটের অন্য শরিক দলগুলো হচ্ছে- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণতান্ত্রিক মজদুর পার্টি, গণ-আজাদী লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি (জেপি) ও কমিউনিস্ট কেন্দ্র। এর মধ্যে গণতান্ত্রিক মজদুর পার্টি, গণ-আজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র ছাড়া বাকি সবগুলোরই নির্বাচন কমিশনে নিবন্ধন রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শরিক দলগুলো যদি এখনই দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে না এগোয় তবে নিজেদের ক্ষতির পাশাপাশি পরবর্তী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জন্যও অকার্যকর হয়ে উঠবে গুরুত্বপূর্ণ এই জোট।

জোটবদ্ধ থাকার ২০ বছরে চারটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে ক্রমাগত অবনতি হয়েছে শরিক দলগুলোর সাংগঠনিক শক্তিমত্তা। ‘ওয়ান ম্যান পার্টি’ হিসেবে পরিচিত শরিক দলগুলোতে গড়ে উঠছে না ভবিষ্যতের জন্য কার্যকরী নেতৃত্ব। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর ভরাডুবির পর প্রশ্ন উঠেছে জোটের প্রয়োজনীয়তা নিয়েও।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026