1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

র‌্যাবের জালে ধরা পড়লো কিশোর গ্যাং এর ২১ সদস্য

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪১ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুর, দারুস সালাম এবং ঢাকা জেলার সাভার এলাকা হতে কিশোর গ্যাং ল্যাংরা নুরু, পটোটো রুবেল ও কিং শাওন গ্রুপ এর লিডারসহ ২১ জন সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায় গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর মিরপুর, দারুসসালাম, পল্লবী, শাহ আলী এলাকায় বেশ কিছু কিশোরগ্যাং সক্রিয় রয়েছে। তার মধ্যে কিশোর গ্যাং “ল্যাংরা নুরু’’ ও “পটোটো রুবেল” এর লিডারসহ ৭০/৮০ জনের সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাং এর সদস্যরা মিরপুর, মোহাম্মদপুর, পল্লবী, ভাষানটেকসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।

এই কিশোর গ্যাং সদস্যরা বাসস্ট্যান্ডে আসা দূর-দূরান্তের যাত্রী ও স্থানীয় লোকজন ও মালবাহি ট্রাকের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করে। চাঁদা না দিলেই মারধরসহ জখম করে কাছে থাকা মূল্যবান জিনিস ছিনতাই করে পালিয়ে যায়।

 

এই কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026