1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন ‎সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আসছেন শুক্রবার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০২ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার সংবাদ সম্মেলনে আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থ দফায় সরকার গঠনের পর এই প্রথম সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী।

জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শুক্রবার সকাল ১০টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি জার্মানি যান। তিনি দেশে ফিরে আসেন ১৯ ফেব্রুয়ারি।

মিউনিখে অবস্থানকালে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সব বিদেশ সফর শেষেই সংবাদ সম্মেলন করেন। এসব সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সফরের অর্জন সম্পর্ক বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিকসহ অনেক বিষয় উঠে আসে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এরপরে সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে প্রথম জার্মানি সফর করেছেন শেখ হাসিনা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026