1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

কাজ থেকে ঘরে ফিরেই সঙ্গীকে যে কথা বলবেন না

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮০ বার দেখা হয়েছে

লাইফস্টাইল ডেস্ক

 

 

বর্তমানে বেশিরভাগ স্বামী-স্ত্রীই দুজনে কর্মজীবী হওয়ায় বিভিন্ন মানসিক চাপে সামান্য বিষয়েও ঝগড়া লেগে যায়। বিশেষজ্ঞদের মতে, সারাদিন অফিসে নানা সমস্যার মধ্যে দিয়ে যান অনেকেই।

সেখানে মনের উপর চাপ পড়লেও মুখ ফুটে কোনো প্রতিবাদ করা সম্ভব হয় না। এই অবস্থায় বাড়ি ফেরার পর অনেকের মাথা ঠিক থাকে না। ফলে অনেকেই বাঝে ব্যবহার করে বসেন সঙ্গীর সঙ্গে।

 

এর ফলে সঙ্গী মনে কষ্ট পেতে পারেন। তাই আপনাকে অবশ্যই এ বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। তাই আপনি বা আপনার সঙ্গী কিংবা দুজনেই যদি চাকরিজীবী হন তাহলে ঘরে ফিরে একে অন্যের সঙ্গে কথা বলার সময় বেশ কিছু বিষয় মাথায় রাখবেন।

তাহলে হঠাৎ করেই দাম্পত্য কলহের সৃষ্টি হবে না। চলুন তবে জেনে নেওয়া যাক, কাজ থেকে ফিরে কোন কথাগুলো সঙ্গীকে একেবারেই বলবেন না-

 

>> ভুল সবারই হতে পারে। তবে অফিস থেকে ফিরেই সঙ্গীর কোনো ভুল যদি আপনি ধরতে যান তাহলে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা। তাই আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হতে হবে। বাড়ি ফিরে একটু শান্ত হয়ে বসুন। তারপর যে কোনো কথা ঠান্ডা মাথায় শুরু করুন।

 

ঋতু পরিবর্তনের সময় রোগব্যাধি এড়াতে যা করবেন
ফুসফুস নষ্ট করে যে ৩ জিনিস
>> এই কাজটি এখনই করো! এভাবে অর্ডার বা হুকুম দেওয়ার ভঙ্গিতে কখনো সঙ্গীর সঙ্গে কথা বলবেন না। ঘরে ফিরেই সঙ্গীর কাজ বাড়িয়ে দিলে দেখা দেবে সমস্যা। তাই আপনাকেও যেমন বিষয়টি মাথায় রাখতে হবে ঠিক তেমনই অপরজনকেও বুঝতে হবে।

 

>> অফিস থেকে ফিরেই হিসাব নিকাশ করতে বসবেন না কিংবা খরচের বিষয়ে সঙ্গীকে দোষারোপ করবেন না। ঘরে ফেরার পর সঙ্গীর সঙ্গে হাসিমুখে কথা বলুন। খরচের বিষয়ে কথা বলার অনেক সময় পাবেন।

>> কাজের স্থানের রাগ-ক্ষোভ সেখানেই ঝেড়ে ফেলে আসুন। সেখানকার হতাশা বাড়িতে নিয়ে আসবেন না। অনেকেই বিভিন্ন জায়গার রাগ-ক্ষোভ ঘরে দেখান। এর ফলে অজান্তেই সঙ্গীর সঙ্গে চিৎকার করে ভালোমন্দ বলে ফেলেন।

যা একদমই ভুল কাজ। এতে অশান্তি আরও বাড়বে। এই অভ্যাস অন্যান্য সদস্যদের প্রতি আপনাকে ছোট করে দিতে পারে। এমনকী সঙ্গী দূরেও চলে যেতে পারেন। তাই এই কাজ একেবারেই উচিত হবে না।

 

সূত্র: হিন্দুস্তান নিউজ হাম

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026