1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন ‎সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

উপজেলায় এমপিদের পরিবারতন্ত্র বউ, ছেলে-মেয়ে, ভাই-ভাতিজা, শ্যালক মামা-ভাগ্নেসহ আত্মীয়স্বজনরা প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৮ বার দেখা হয়েছে

পরিবারতন্ত্র প্রতিষ্ঠায় মেতে উঠেছেন জাতীয় সংসদের সদস্যরা (এমপি)। উপজেলা পরিষদকে নিজের মুঠোয় রাখতে আসন্ন নির্বাচনে নিজেদের পরিবার থেকে প্রার্থী দিচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এমপিরা। তাদের কারও কারও স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-ভাতিজা, শ্যালক, মামা-ভাগ্নের মধ্যে ঘুরপাক খাচ্ছে উপজেলার প্রার্থিতা। খোঁজ নিয়ে জানা গেছে, স্বজনদের জিতিয়ে নিয়ে আসতে ‘অর্থ-ক্ষমতা-প্রভাব’কে হাতিয়ার করে মাঠে অন্তত ২০ এমপি। এদের মধ্যে কয়েকজন স্বতন্ত্র এমপি রয়েছেন, যারা আওয়ামী লীগেরও নেতা। ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন এবার চার ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৮ মে ও দ্বিতীয় ধাপে ২১ মে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এতদিন জেলা-উপজেলার দলীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলো নিজেদের পরিবারের দখলে রাখার চেষ্টায় থাকতেন সরকারদলীয় এমপিরা। এবার তাদের চোখ পড়েছে উপজেলা পরিষদ নির্বাচনে। উপজেলায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছেন তারা। আওয়ামী লীগের হাইকমান্ড দলীয় প্রার্থী না করতে বারবার নির্দেশনা দিলেও কর্ণপাত করছেন না তারা। দলের হাইকমান্ডকে বুড়ো আঙুল দেখিয়ে ‘এমপি লীগ’, ‘এমপিতন্ত্র’ কায়েমে আদাজল খেয়ে নেমেছেন তারা। বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে উঠে এসেছে দেশের উপজেলাগুলোতে এমপিদের পরিবারতন্ত্র প্রতিষ্ঠায় প্রাক-নির্বাচনি তৎপরতা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026