1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে: নিহত ৬

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৫৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুরে সীমান্ত সংযোগ সড়কের কাজে নিয়োজিত একটি ট্রাক উল্টে অন্তত ৬ জন শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আরও আটজন শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।

বুধবার (২৪ এপ্রিল) বিকালে সাজেক ইউনিয়নের উদয়পুরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার।

ইউএনও বলেন, সাজেকের উদয়পুরে ট্রাক উল্টে ৬ জন শ্রমিক নিহত ও আটজন শ্রমিক আহত হয়েছে। আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত শ্রমিকদের নাম-পরিচয় জানাতে পারেনি প্রশাসন।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাতুলাল চাকমা জানান, শ্রমিকরা কাজ শেষে বাড়িতে ফিরতেছিল। এসময় ডাম্প ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৮ জন। ট্রাকটিতে ১৭ জন শ্রমিক ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026