1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

সমস্যা কাটছে না তৃণমূলে এমপি নির্বাচনে বিরোধ শেষ না হতেই বেড়েছে উপজেলা কোন্দল, সাংগঠনিক ভাবে এখনই পদক্ষেপ না নিলে প্রভাব পড়বে ইউনিয়ন পরিষদেও

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

সমস্যা কাটছেই না আওয়ামী লীগের তৃণমূলে। মাঠপর্যায়ে বিভেদের দেয়াল বড় হচ্ছে। ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী বনাম স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে যে বিভেদ তৈরি হয়েছে তা উপজেলা নির্বাচন ঘিরে ভয়ংকর রূপ নিচ্ছে। প্রায় প্রতিটি নির্বাচনি এলাকায় দুই বলয়ে হাঁটছেন নেতা-কর্মীরা। এ নিয়ে বিভিন্ন স্থানে রক্তারক্তি আর খুনোখুনির মতো নির্মমতার ঘটনা ঘটছে।

বিচ্ছিন্ন সংঘাত, হামলা, মামলা-পাল্টা মামলা দলে এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। এমপি লীগ-ভাই লীগ বনাম আওয়ামী লীগের দ্বন্দ্বে অস্থির, অশান্ত হয়ে উঠছেন টানা চারবারের ক্ষমতায় থাকা দলের নেতা-কর্মীরা।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের একাধিক নেতা জানান, বিএনপির ভোট বর্জনের পটভূমিতে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে গত জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহ দেওয়ার পর বিবাদে জড়ান স্থানীয় নেতা-কর্মীরা। নির্বাচনের পর বেশির ভাগ স্বতন্ত্র এমপি দলে ‘চালকের আসনে’ বসতে মরিয়া হয়ে উঠেছেন। আবার যারা এমপি হতে পারেননি, প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের এবং কর্মী-সমর্থকদের ‘সাইজ’ করার মিশনে নেমেছেন বিজয়ী নৌকার এমপিরা। হামলা-মামলা দিয়ে নাস্তানাবুদ করছেন। গ্রামের সামান্য

 

ঘটনাকেও থানায় মামলা করার পরামর্শ দিচ্ছেন এমপিরা। উপজেলা নির্বাচন শুরু হওয়ায় দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেতা-কর্মীরা। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সংকট সমাধান না করলে আগামী বছর শুরু হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ সংকট আরও প্রকট আকার ধারণ করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নিজ দলের বিশৃঙ্খলা কঠিন হাতে দমন করতে হবে আওয়ামী লীগের হাইকমান্ডকে। না হলে প্রতিপক্ষের প্রয়োজন হবে না, নিজ দলের মধ্যেই খুনোখুনি ও প্রাণহানির ঘটনা বাড়বে। আওয়ামী লীগের নীতিনির্ধারকরা জানিয়েছেন, তারা তৃণমূলের সংকট চিহ্নিত করতে পেরেছেন। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026