1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

রাজধানীতে জাল টাকাসহ প্রস্তুতকারী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২১৬ বার দেখা হয়েছে

ডিজিটাল ডেস্ক

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে জালনোট প্রস্তুতকারী হৃদয় মাতব্বরকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। শুক্রবার (৭ জুন) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে বিপুল জালনোটসহ তাকে গ্রেপ্তার করা হয়।অভিযানে হৃদয়ের কাছ থেকে জালনোট তৈরিতে ব্যবহৃত একটি সিপিইউ, একটি মনিটর, একটি প্রিন্টার, একটি রাউটার, একটি পেপার কাটার, ৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড, তিনটি ভুয়া ভারতীয় এনআইডি কার্ডের ফটোকপি ও ৬০ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হোসেন বলেন, ‘আসন্ন ঈদুল আজহাকে টার্গেট করে বিপুল পরিমাণ জালনোট বাজারে সরবরাহের পরিকল্পনা করেছিলেন হৃদয়। প্রতি ১ লাখ টাকার জাল নোট ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করলেও ঈদে চাহিদা বেড়ে যাওয়ায় ১৫ হাজার টাকায় বিক্রি করছিলেন তিনি।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026