1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলের টয়লেটে ঝুলছিল নারীর রক্তাক্ত লাশ, মিলেছে রক্তমাখা ছুরি বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা

বাড়বে শীত, রয়েছে শৈত্যপ্রবাহের আশঙ্কাও

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩৪ বার দেখা হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল সোমবার রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী মঙ্গল বা বুধবার থেকে আবার ধীরে কমতে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে পরে পরে প্রায় সপ্তাহ খানেক তাপমাত্রা কমে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এ সময় দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ রবিবার কালের কণ্ঠকে বলেন, ‘১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে ১৬ বা ১৭ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কম থাকবে। ফলে সারা দেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। এ সময় দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।’

প্রথম দিকে রংপুর, রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা ও মৌলভীজারের শ্রীমঙ্গলে শৈত্যপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছেন ওমর ফারুক।

পরে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের এলাকা আরো বিস্তৃত হতে পারে।
আরো পড়ুন
ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস
ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আগামীকাল। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

পরদিনও অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। তবে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা।
আরো পড়ুন
এসআই চাকরিপ্রার্থীদের জন্য পুলিশ সদর দপ্তরের জরুরি বার্তা
এসআই চাকরিপ্রার্থীদের জন্য পুলিশ সদর দপ্তরের জরুরি বার্তা

অধিদপ্তর বলছে, আগামী বুধবার থেকে ক্রমে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। এতে সামনের দিনগুলোতে শীতের অনুভূতিও ধীরে ধীরে বাড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৫ ডিগ্রি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026