1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

১৭ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০১৯
  • ১৯২ বার দেখা হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি ;

কক্সবাজারের টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন থেকে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১৭ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা।

এ সময় পাচারকাজে জড়িত থাকায় ৫ জন দালালকেও আটক করা হয়েছে।
শনিবার ভোররাতে সেন্টমার্টিনের বঙ্গোপসাগরের তীরে নৌকার জন্য অপেক্ষামান অবস্থায় তাদের আটক করা হয়।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড টেকনাফের স্টেশন কমান্ডার লে. ফয়েজুল ইসলাম মন্ডল জানান, গভীর রাতে ৭ নারী ও ১০ জন পুরুষ মালয়েশিয়ায় পাড়ি জমানোর জন্য সাগর তীরে অপেক্ষা করছিলেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এসময় পাচারকাজে জড়িত থাকায় পাঁচ দালালকে আটক করা হয়। আটককৃত দালালরা কতুবদিয়া, মহেশখালী এবং রামু এলাকার বাসিন্দা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026