1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৬০ বার দেখা হয়েছে

বাগেরহাট প্রতিনিধি

 

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। শনিবার (২২ মার্চ) সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের সতর্কবার্তার পর বন বিভাগ দুপুরে আগুনের বিষয়টি নিশ্চিত করে এবং অগ্নিনির্বাপনের প্রাথমিক কাজ শুরু করে।

স্থানীয়রা জানান, সকালে টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখে তারা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তবে আগুন লাগার এলাকাটি খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে অবস্থিত হওয়ায় পানির উৎসের অভাবে অগ্নিনির্বাপনে বেগ পেতে হচ্ছে বনরক্ষীদের।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস বলেন, ‘আগুন লাগার এলাকাটি খাল থেকে বেশ দূরে অবস্থিত। খালে জোয়ার এলে নৌপথে পানির পাম্প নিয়ে অগ্নিনির্বাপনের চেষ্টা করা হবে। আগুন যেন বনের ব্যাপক এলাকায় ছড়িয়ে না পড়ে, সেজন্য আগুনের চারপাশে ফায়ারলাইন কাটা শুরু করা হয়েছে।’

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম জানান, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এ ছাড়া রামপাল ও কচুয়া থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, ‘সুন্দরবনে আগুন লাগার বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছানোর পর আগুনের বিস্তৃতি ও অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

উল্লেখ্য, গত বছরের ৪ মে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪ একর বনভূমি পুড়ে গিয়েছিল। এবারও কলমতেজী এলাকায় আগুন লাগায় স্থানীয় বাসিন্দা ও পরিবেশপ্রেমীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026