1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

সেনাবাহিনীর উদ্দেশে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২১১ বার দেখা হয়েছে

কসবা প্রতিনিধি

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে ৫ আগস্ট ছাত্র ও নাগরিকদের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আওয়ামীবিরোধী অবস্থান নিয়েছেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না।’

আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মহিলা কলেজ মাঠে জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘গত দেড় দশকে যে জুলুম হয়েছে, আমি বনাম ডামি ইলেকশন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। কবর থেকে এসেও ভোট দিয়ে গেছে। অত্যন্ত দুঃখজনক বিষয়, সে সময় কোনো জেনারেলকে পদত্যাগ করতে দেখিনি, কোনো সচিব, কোনো ডিসিকেও পদত্যাগ করতে দেখি নাই।’

আওয়ামী লীগের সময়কে আওয়ামী জাহেলিয়াত আখ্যা দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আইয়ামে জাহেলিয়াতের সময় যেভাবে বিশৃঙ্খল পরিবেশ ছিল, গুম-খুন, হত্যা-নিপীড়ন আর নির্যাতন করত—ঠিক একইভাবে আওয়ামী লীগের আমলেও সব অপকর্মগুলো বিদ্যমান ছিল।’

হাসনাত বলেন, ‘১০টি ফেরাউনকেও যদি একত্রে করা হয়, তাও হাসিনার মতো এত বড় দুর্ধর্ষ, এত জুলুমকারী হতে পারবে না।’

সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘আপনার রাজনীতির আদর্শ যেটাই হোক না কেন, আপনি যদি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের অংশ হয়ে থাকেন, তাহলে পরবর্তী বাংলাদেশে আপনার এবং আমার সহঅবস্থান থাকবে। যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে কোনোভাবে পূণর্বাসন করতে চাইবে এবং এখন যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের বয়ান দিচ্ছেন, আমরা তাদের শত্রু মনে করব, যারা আওয়ামী লীগকে বন্ধু মনে করবে।’

কসবা উপজেলা নাগরিক পার্টির আহ্বায়ক মো. মনিরুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. আশরাফুল ইসলাম সুমন ও সংগঠক জিহান মাহমুদ। ইফতার মাহফিলে এনসিপির দলীয় নেতাকর্মীসহ বিএনপি, জামায়াত ইসলাম, হেফাজত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026