1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

‘১০ লাখ টাকা লাভ করলা, ১০ টাকার জিলাপি খাওয়াইলা না’ অডিও ফাঁসের পর ওসি প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

ডিজিটাল রিপোর্ট

 

হাওরের ফসলরক্ষা বাঁধের কাজের টাকা থেকে ‘জিলাপি’ খেতে চাওয়া কিশোরগঞ্জের ইটনা থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার ওসির একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি জিলাপি’ খেতে চেয়েছিলেন।

কথোপকথনে ওসি মনোয়ার হোসেনকে বলতে শোনা যায়, ‘সেফটি সিকিউরিটি দিলাম তো সারাজীবন। তোমরা যে ১৮ লাখ টাকার কাজ করে ১০ লাখ টাকা লাভ করলা, ১০ টাকার জিলাপি কিনে তো পাবলিকেরে খাওয়ালে না। খাইয়া যে একটু দোয়া কইরা দেই বৈষম্যবিরোধী ছাত্রদের।’

অডিওতে ওসিকে আরও বলতে শোনা যায়, ‘তোমার জায়গায় আমি হইলে সুদের ওপরে টাকা আইনা আগে জিলাপি খাওয়াইতাম। দোয়াডা হইলো সবার আগে…ঠিক আছে তাহলে, জিলাপির অপেক্ষায় রইলাম নাকি?’

এ সময় অপর পাশ থেকে বলতে শোনা যায়, ‘শুধু জিলাপি না, অন্য কিছু?’ ওসি বলেন, ‘না না, জিলাপি হইলেই হইব। পাবলিক খাইল আর কী, বোঝ না?’ জবাবে অপর পাশ থেকে বলেন, ‘বিলটিল পাই, একটা অ্যামাউন্ট দেখব নে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ওসির সঙ্গে মুঠোফোনে ওই কথোপকথনে অপর প্রান্তে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইটনা উপজেলার সংগঠক আফজাল হুসাইন ওরফে শান্ত। তিনি ইটনা সদর ইউনিয়নের ফসলরক্ষা বাঁধের কাজ করেছেন।

যোগাযোগ করা হলে আফজাল হুসাইন বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের ১৪৮০ মিটার ফসলরক্ষা বাঁধের একটা কাজ পেয়েছি। কাজ শেষ হওয়ার পরে থানায় গেলে তিনি (ওসি) জিলাপি খেতে টাকা চাইতেন। তখন রেকর্ড করতে পারিনি। পরে ওসির সঙ্গে ফোনে আমার কথা হলে তিনি আবার আমার কাছে জিলাপি খেতে চান।’

জানতে চাইলে প্রত্যাহার হওয়া ওসি মনোয়ার হোসেন বলেন, ‘মজার ছলে জিলাপি খেতে চেয়েছিলাম। গত দুই মাস ধরে আমার সঙ্গে আফজালের কোনো কথা হয়েছে বলে মনে পড়ছে না। প্রায় দুই মাস হলো থানার পাশের মসজিদে আমার টাকায় জিলাপি বণ্টনের সময় ওর ফোন আসে। সে সময় আমি মজার ছলে জিলাপির কথা বলেছি। এখন এতদিন পরে ওই অডিও ফাঁস। বিষয়টি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মনে হচ্ছে।’

পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘ওসি মনোয়ার হোসেনকে প্রত্যাহার করে ইটনা থানায় নতুন ওসি দেওয়া হয়েছে। প্রকাশ হওয়া ফোনালাপ নিয়ে তদন্ত চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026