1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

গরু আসার নতুন রুট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

কোরবানি ঈদ সামনে রেখে নতুন রুটে দেশে ঢুকছে গরু। সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু। উত্তরের সীমান্ত পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ সীমান্ত দিয়ে গরু আসা কমেছে। বেড়েছে সিলেট-সুনামগঞ্জ সীমান্তে। বান্দরবান ও কক্সবাজার সীমান্ত দিয়ে দেদার আসছে মিয়ানমারের বার্মিজ গরু। বাংলাদেশ প্রতিদিনের সীমান্ত জেলাগুলোর প্রতিনিধির পাঠানো সংবাদে জানা গেছে, রাতের অন্ধকারে সীমান্তের কাঁটাতার পেরিয়ে দেশে আসা চোরাই পশুর চালান নির্দিষ্ট বাজারে টাকার বিনিময়ে বৈধ হয়ে যাচ্ছে। চোরাচালান হওয়া এসব পশু ঢুকছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের বাজারে। এতে দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। লাগাম টেনে ধরতে বিজিবি চেষ্টা চালালেও প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া চোরাকারবারিরা।

সিলেট : সিলেটের চার উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে অবাধে আসছে গরু ও মহিষ। সীমান্তে বিজিবির টহল জোরদারের পরও থামছে না চোরাকারবার। প্রায়ই ধরা পড়ছে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা গরু ও মহিষের চালান। ভারতের মেঘালয় রাজ্যঘেঁষা সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট। এ চার উপজেলার সীমান্ত এলাকা চোরাকারবারিদের কাছে স্বর্গরাজ্য। প্রতিদিন চোরাইপথে বিপুল পরিমাণ গরু, মহিষ, চিনি, কাপড়, কসমেটিকস ও ফলসহ নানা রকম পণ্য ভারত থেকে আসে। প্রায়ই অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে ভারতীয় পণ্যের কোটি টাকার চালান জব্দ করছে বিজিবি। একদিনে সর্বোচ্চ ৮ কোটি টাকার পণ্য জব্দের রেকর্ডও রয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026