1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত

তরুণ ভোটারদের কাছে টানতে মাঠে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৫২ বার দেখা হয়েছে

তরুণ ভোটারদের কাছে টানতে মাঠে নেমেছে বিএনপি। দলটির নীতিনির্ধারকরা বলছেন, শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে তিনটি প্রহসনের নির্বাচনে তরুণরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। দেশে তরুণ ভোটার ৩ কোটি ৪ লাখ ৭ হাজার। তাদের বয়স ১৮ থেকে ২৯ বছর। মোট ১২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ভোটারের ২৪ দশমিক ৪২ শতাংশই তরুণ। বড় অংশই শিক্ষার্থী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তরুণ ভোটাররা হবেন গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’। ভোটের হিসাবনিকাশ তারা পালটে দিতে পারেন। কাজেই বিএনপির টার্গেটও তরুণ ভোটার। তরুণদের কাছে টানতে ১০ সাংগঠনিক বিভাগকে ভাগ করে কর্মসূচি পালন করছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

জানা যায়, ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শীর্ষক ২৮ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় তারুণ্যের সেমিনার এবং সমাবেশের আট দিনের কর্মসূচি পালন করছে তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। এর মধ্যে ৯ মে চট্টগ্রামে সেমিনার এবং ১০ মে সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৬ মে খুলনায় সেমিনার ও ১৭ মে সমাবেশ, ২৩ মে বগুড়ায় সেমিনার ও ২৪ মে সমাবেশ এবং ২৭ মে ঢাকায় সেমিনার ও ২৮ মে সমাবেশ। ২৮ মে ঢাকায় সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026