1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত

আওয়ামী লীগের সব সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধে চিঠি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক।

 

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবার ফেসবুক-ইউটিউবসহ দলটির সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে কার্যক্রম শুরু করেছে সরকার।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম এবং এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টগুলো ব্লক করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি জানান, মঙ্গলবার জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বিটিআরসিকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে। এরপর বিটিআরসি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট বন্ধের জন্য চিঠি পাঠাবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল ধরনের প্রচারণা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনসহ সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026