1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

পাকিস্তানে সেনাবাহিনী-‘সন্ত্রাসী’ তুমুল গোলাগুলি, সেনাসহ নিহত ১৪

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পৃথক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে সেনাবাহিনী ও ‘সন্ত্রাসীদের’ গোলাগুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন সেনা এবং ১২ জন সন্ত্রাসী বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। খবর জিও নিউজের।

সোমবার (১৯ মে) আইএসপিআর-এর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ায় নয়জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তারা নিষিদ্ধঘোষিত টিটিপি’র সদস্য এবং ভারতের সমর্থনপুষ্ট।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পেয়ে লাক্ষি মারওয়াত জেলায় নিরাপত্তা বাহিনী গোয়েন্দাভিত্তিক অভিযান চালিয়েছে। অভিযানের সময় পাকিস্তান সেনাবাহিনী কার্যকরভাবে ভারতীয় মদদপুষ্ট পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করেছে।

এ ছাড়া বান্নু জেলায় আরও দুইজন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি পাক আইএসপিআরের। পরবর্তীতে নর্থ ওয়াজিরিস্তান জেলার মির আলি এলাকায় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালায়। এতে আরও দুই সন্ত্রাসীকে হতার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026