1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

অপরদিকে ৫ জুন হবে আরাফাতের দিন। দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা যায়।

সৌদির পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজের অর্ধচন্দ্রের দেখা মিলেছে।

দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় কাল বুধবার (২৮ মে) থেকে শুরু হবে জিলহজ মাস। ৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে উপস্থিত হবেন। আর ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।

আরাফাতের দিন হজযাত্রীরা আরাফাতের পাহাড় ও ময়দানে জড়ো হন। ওইদিন তাদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় আরাফাতের প্রান্তর। হজের দ্বিতীয় দিন আরাফাতের দিন পড়ে। যারা হজ পালন করেন না তাদের অনেকে সেদিন রোজা রাখেন।

শেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ) তার জীবনের শেষ ভাষণটি এই আরাফাতের ময়দানে দিয়েছেলেন। যা বিদায়ী ভাষণ হিসেবে পরিচিত।

এদিকে পাকিস্তানে আজ চাঁদ দেখতে দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। তবে এদিন দেশটিতে চাঁদ দেখা যায়নি। তাই পাকিস্তানের মানুষ আগামী ৭ জুন পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা উদযাপন করবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026