1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত

দুই পক্ষই অনড় রাজপথই বেছে নিচ্ছে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ বৈঠকেও আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ বিষয়ে আশ্বাস না পাওয়ায় রাজপথই বেছে নিচ্ছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ‘এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে’ প্রধান উপদেষ্টার এ বক্তব্যে আস্থা নেই দলটির।

সরকারের ওপর আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে।

তিনি স্পষ্ট করে বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। সরকারের ওপর চাপ বাড়িয়ে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ আদায় করতে চাইছে বিএনপি। এ লক্ষ্যে কর্মপরিকল্পনাও সাজাচ্ছে।

তবে, এসব কর্মসূচি ঘিরে সংঘাত ও সহিংসতা সৃষ্টি করে তৃতীয় পক্ষ বিশেষ করে আওয়ামী লীগ যেন কোনো ধরনের সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকবে বিএনপি।

দলটির নীতিনির্ধারকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের একাংশ ক্ষমতায় থাকতে নানা অজুহাতে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই চেষ্টা সফল হলে দীর্ঘমেয়াদে দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা হুমকির মুখে পড়বে। পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেবে। এমন শঙ্কা থেকে মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনের স্পিরিট ধারণ করে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়িয়ে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ আদায়ের দাবিতে রাজপথে নামার চিন্তা করছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026