1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

নাইজেরিয়ায় সেতু থেকে বাস পড়ে ২১ অ্যাথলেট নিহত শনিবার নাইজেরিয়ার কুরা এলাকার সেতু থেকে একটি বাস পড়ে গেলে দেশটির কানো প্রদেশের ২১ জন অ্যাথলেট নিহত হন।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় শনিবার (৩১ মে) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অ্যাথলেট।

তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওগুন প্রদেশে অনুষ্ঠিত ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল থেকে ফেরার পথে দেশটির কানো প্রদেশের ২১ জন অ্যাথলেট সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার কুরা এলাকার একটি সেতু থেকে বাসটি পড়ে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে মোট ৩৫ জন আরোহী ছিলেন, তাদের অধিকাংশই অ্যাথলেট ও ক্রীড়া কর্মকর্তা।

কানো প্রদেশের ক্রীড়া কমিশনের চেয়ারম্যান উমর ফাগি বলেন, ‘অ্যাথলেটরা কানো প্রদেশে ক্রীড়া কমিশনের একটি বাসে ভ্রমণ করছিলেন। তখন বাসটি সেতু থেকে উল্টে যায়।’

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় সাবেক নাইজেরিয়ান ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বার্তায় গভীর শোক প্রকাশ করে বলেন, ‘এই অ্যাথলেটরা আমাদের জাতির শ্রেষ্ঠ প্রতিনিধি। তারা দক্ষ, প্রতিশ্রুতিশীল এবং ভবিষ্যতের সম্ভাবনায় ভরপুর ছিলেন।’

উল্লেখ্য, ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল (এনএসএফ) নাইজেরিয়ার একটি অন্যতম বৃহৎ বহুমাত্রিক ক্রীড়া আয়োজন। এতে দেশের বিভিন্ন প্রদেশের অ্যাথলেটরা অংশ নেন। এতে অ্যাথলেটিক্স, ফুটবল, বাস্কেটবল, ভলিবলসহ বিভিন্ন খেলার প্রতিযোগিতা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026