1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক, যাত্রীসহ সংশ্লিষ্ট সবাই।

রবিবার ভোর ৫টার দিকে দাউদকান্দির বারপাড়া এলাকায় ঢাকাগামী লেনে একটি কাভার্ডভ্যানের চাকা ফেটে সেটি মহাসড়কে আড়াআড়িভাবে আটকে পড়ে। একই সময়ে পেছনে থাকা আরেকটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একইভাবে আড়াআড়ি হয়ে যায়। এতে সড়কে চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল ১২টা পর্যন্ত এলাকায় যানজট অব্যাহত ছিল।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি রাশেদ খান চৌধুরী বলেন, দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় রেকার এনে কাভার্ডভ্যান দুটি সরিয়ে নেওয়া হয়। তবে কিছু চালক উল্টো পথে গাড়ি চালানোর চেষ্টা করায় যানজট আরো তীব্র হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026