1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

আবারও ভয়ংকর রূপে হাজির করোনা ভাইরাস! ভারতে মৃত্যু ৩২ জনের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক

 

মনে পড়ে সেই ২০১৯ এর ডিসেম্বর থেকে ২০২২ সময়কালের কথা? রাস্তাঘাট পুরো ফাঁকা চারিদিকে সুনসান নীরবতা। সারাদিন ঘরবন্দি যেনো বাসাটিই হয়ে গেছে আস্ত একটা জেলখানা। লকডাউনে স্তিমিত ছিলো পুরো বিশ্ব। যেনো এক মরণঘাতী ভাইরাস গোটা দুনিয়াকে আটকে রেখেছিলো চার দেয়ালের মাঝে। বলছিলাম কোভিড-১৯ বা করোনা ভাইরাসের কথা। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের প্রাণ কেঁড়ে নেওয়া এই প্রাণঘাতী করোনা আবারো হাজির হয়েছে নতুন ভয়ংকর ভ্যারিয়েন্ট নিয়ে। করোনা ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টে রীতিমতো এখন কাঁপছে পুরো দক্ষিণ এশিয়া।। ভারতে ইতিমধ্যে ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর বাংলাদেশেও নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৪ জন, যা পরীক্ষা করা রোগীর ৫০ শতাংশ।

 

শুধু বাংলাদেশ বা ভারত নয়। নেপাল, ভুটান, মিয়ানমারসহ পাকিস্তানেও ছড়িয়েছে প্রাণঘাতী করোনার নতুন ভ্যারিয়েন্ট। তবে, তুলনামূলক ভারতেই এই ভাইরাস ছড়াচ্ছে বেশ দ্রুত। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ইতিমধ্যে করোনার এই নতুন প্রকোপে আক্রান্ত হয়েছে ৩৩১ জন যা বেশ উদ্বেগের কারণ।

 

 

ভারতে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছে করোনার ভয়ঙ্কর এই ভ্যারিয়েন্টে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে হুহু করে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এ পর্যন্ত কেরালায় এরপরের অবস্থানেই রয়েছে মহারাষ্ট্র। ভারতীয় গণমাধ্যমের দেওয়া তথ্যমতে, কেরালায় ১,৪৩৫ জন, মহারাষ্ট্রে ৫০৬ জন আর দিল্লিতে আক্রান্ত হয়েছে মোট ৪৮৩ জন।

 

এছাড়াও গুজরাটে আক্রান্তের কোটা পেরিয়েছে আড়াইশো এর ঘরে। তামিলনাড়ু আর কর্ণাটকেও আক্রান্ত হয়েছে ৪০০ জনের বেশি। এছাড়া রাজস্থান, উত্তর প্রদেশে, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গোয়া, ওড়িশা, পাঞ্জাব ও জম্মু কাশ্মীরেও করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্তের খবর পাওয়া গেছে।

প্রতিবেশী দেশ ভারতে যেভাবে করোনার নতুন ভয়ংকর এই ভ্যারিয়েন্টের প্রকোপ বাড়ছে তাতে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশেও। আর ইতোমধ্যে ১৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি যেনো নতুন করে সতর্কবাণী দিলো বাংলাদেশকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026