1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

সময় টিভির প্রতিবেদন আজও ইংল্যান্ডকে হারাবে বাংলাদেশ, জানালো জ্যোতিষী বিড়াল গ্রু (ভিডিও)

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুন, ২০১৯
  • ২৮১ বার দেখা হয়েছে

টানা দুই বিশ্বকাপে জয়ের পর আজ শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক জয়ের মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় কার্ডিফের সোফিয়া গার্ডেনে শুরু হয়েছে ম্যাচটি। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে ব্যাটিংয়ে নামেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। নেমেই আক্রমণাত্বক ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। তবে এ ম্যাচে কোন দল জিততে পারে, এমন একটি ভবিষ্যদ্বাণী করেছে বাংলাদেশের জ্যোতিষী বিড়াল গ্রু।

গ্রু’র সামনে বাংলাদেশ এবং ইংল্যান্ডের পতাকা রাখা হয়। দুই দেশের পতাকার নিচে রাখা হয় খাবার। গ্রু হেটে গিয়ে বাংলাদেশের পতাকার নিচে রাখা খাবারের বাটিই বেছে নেয়।
এবারের আসরে ইংলিশদের ফেবারিট হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তার ওপর আবার ঘরের মাঠ। যদিও জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করা ইংল্যান্ড সবশেষ ম্যাচে হেরেছে পাকিস্তানের বিপক্ষে। অপরদিকে আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে বাংলাদেশও শক্তি বুঝিয়ে দিয়েছে।

দুই দল এ পর্যন্ত ২০ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ইংল্যান্ড জিতেছে ১৬টি ম্যাচ। বাকি চারটিতে জয় পেয়েছে বাংলাদেশ। তবে মজার বিষয় হলো বাংলাদেশের চারটি জয়ের দুটিই এসেছে বিশ্বকাপে। সে হিসেবে এখন বিশ্বকাপে তিন বারের দেখায় দুইবারই হেরেছে ইংল্যান্ড। সবশেষ দুই আসরেই জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালেতো ইংলিশদের বিদায় করেই কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সুখস্মৃতি মনে করতে গেলে ইংলিশদের যেতে হবে ২০০৭ সালে। সেবারের দেখায় হেরে গিয়েছিল বাংলাদেশ।

ভিডিও :

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026