1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

যেকোনো মুহূর্তে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা! সতর্ক সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

সাবেক যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল ওরেন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে যুদ্ধের মধ্যে টেনে আনার জন্য একটি মার্কিন জাহাজ বা ঘাঁটিতে হামলা চালাতে পারে।

 

তিনি বলেন, হোয়াইট হাউজের ভেতরে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধে জড়াতে চান না।

ব্রিটেনের রেডিও ৪-এর টুডে প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে ওরেন বলেন, “যদি ইরান প্রথমে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর তার নিজের প্রশাসনের ভেতর থেকেই চাপ বাড়বে এবং প্রেসিডেন্ট ট্রাম্প তখন ইসরায়েলের ওপর যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার জন্য চাপ সৃষ্টি করবেন।”

“এভাবেই ইরান চিন্তা করতে পারে,” বলেন ওরেন। “এটাই আমার আশঙ্কা।”

তিনি বলেন, ইসরায়েলের উচিত হামলা অব্যাহত রাখা এবং এখন যুদ্ধবিরতির সময় নয়, যদিও যুক্তরাষ্ট্রের কিছু ব্যক্তি তা পরামর্শ দিয়েছেন।

“আমাদের কেন থামতে হবে? কেউ কেন চাইবে না যে ইরান উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে যাক?” — প্রশ্ন রাখেন ওরেন।

 

 

সূত্র: বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026