1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই

ভূমধ্যসাগরে রণতরি, দুই সপ্তাহ সময় দিলেন ট্রাম্প ধ্বংসযজ্ঞ তেল আবিব তেহরানে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে

ইরান-ইসরায়েল যুদ্ধের ষষ্ঠ ও সপ্তম দিনে তেল আবিবে একের পর এক অন্তত ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ইসরায়েলি সামরিক কমান্ড সেন্টার, গোয়েন্দা দপ্তর, ইসরায়েলি সেনাদের চিকিৎসা দেওয়া একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও বিভিন্ন স্থাপনা লন্ডভন্ড হয়ে গেছে। এদিকে ইসরায়েলকে রক্ষায় মাকিন যুক্তরাষ্ট্র সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানে হামলার লক্ষ্যে এরই মধ্যে মার্কিন নৌবাহিনীর নতুন ও বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ভূমধ্যসাগরের পথে রয়েছে। বিভিন্ন সূত্র বলছে, যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালাতে পারে। কোনো কোনো সূত্র বলছে, আগামীকাল শনিবার এ হামলা শুরুর আশঙ্কা করা হচ্ছে। তবে খোঁদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানে হামলার অনুমোদন দেওয়া হলেও কখন হামলা হবে, সেটি আমার নির্দেশের ওপর নির্ভর করছে। আমি কখন বলব, সেটা শুধু আমিই জানি।’

হোয়াইট হাউসের বরাতে বার্তা সংস্থা সিএনএন জানায়, ইরানে হামলার সিদ্ধান্তের আগে কূটনীতির জন্য দুই সপ্তাহ সময় দেবেন ট্রাম্প।

ব্লুমবার্গ নিউজ গতকাল জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছেন। মার্কিন জেনারেলরাও সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখন শুধু ট্রাম্পের আদেশের অপেক্ষা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ‘ফেডারেল সংস্থার কয়েকজন শীর্ষনেতাও হামলার জন্য প্রস্তুতি শুরু করেছেন।’ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘ইসরায়েলি অভিযানে যুক্তরাষ্ট্রের যোগদানের সিদ্ধান্ত কী’ সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সরাসরি উত্তর প্রদান থেকে বিরত থাকেন। তবে তিনি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলার ব্যাপারে স্বভাবসুলভ ভঙ্গিমায় বলেন, ‘আমি সেটা করতে পারি, আবার না-ও করতে পারি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026