1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই

বিশ্বজুড়ে আমেরিকানদের জন্য সতর্কতা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

টানা ১১ দিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এর মধ্যে শনিবার রাতে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৩ জুন) ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এমন প্রেক্ষাপটে বিশ্বজুড়ে নিজ নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থানকারী নিজ নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

দেশটির পররাষ্ট্র দপ্তরের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল-ইরানের সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে।

সিএনএন বলছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর পরামর্শ দিয়েছে যে মার্কিন নাগরিকেরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026