1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন

ইরানের হয়ে নিরাপত্তা পরিষদে রাশিয়া, চীন ও পাকিস্তানের প্রস্তাব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক

 

ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে রাশিয়া, চীন এবং পাকিস্তান।

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পর রাশিয়া, চীন ও পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব জমা দিয়েছে।

নিরাপত্তা পরিষদের বৈঠকে এই খসড়া প্রস্তাব ভোটে দেওয়া হয়নি। এটি এখনও একটি খসড়া হিসেবেই রয়েছে এবং ভোটাভুটির জন্য নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে এটি বিতরণ করতে হবে। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহের শুরুতে বা মাঝামাঝি সময়ে এটি ভোট গ্রহণের জন্য উত্থাপন করা হতে পারে।

রাশিয়া, চীন এবং পাকিস্তানের জমা দেওয়া খসড়া প্রস্তাবটি আকারে ছোট, মাত্র দেড় পৃষ্ঠার মতো, তবে এতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

১. ইরানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার নিন্দা।

খসড়া প্রস্তাবে ইরানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সুরক্ষায় থাকা শান্তিপূর্ণ পারমাণবিক স্থান এবং স্থাপনাগুলোর ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই ধরনের হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি এবং এটি সংস্থার নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য একটি বড় ঝুঁকি।

তবে খসড়া প্রস্তাবের কোথাও যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি।

২. অবিলম্বে ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান। এই খসড়া প্রস্তাবে অবিলম্বে এবং নিঃশর্তভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। তিনটি দেশই পক্ষগুলোকে কূটনীতির পথে ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026