1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন

যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কেউ লঙ্ঘন করবেন না : ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘যুদ্ধবিরতি (ইরান ও ইসরায়েলের মধ্যে) এখন কার্যকর হয়েছে। দয়া করে, কেউ এটা লঙ্ঘন করবেন না।’

নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা লিখেন ট্রাম্প। খবর বিবিসির।

ইসরায়েল ও ইরানের গণমাধ্যমেও যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এরপর সামাজিকমাধ্যমে জানান, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি আরও বলেন, ‘তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।’

তবে আজ মঙ্গলবার ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলেছে। ইসরায়েলের হামলায় ইরানে এক পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন তিনজন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026