1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন

যুদ্ধবিরতির মাঝেও হামলা ♦ ইসরায়েল : ইরান বিরতি লঙ্ঘন করেছে, এবার কাঁপবে তেহরান : দুই মন্ত্রীর হুঁশিয়ারি ♦ ইরান : কয়েক ঘণ্টার মধ্যে তেহরান কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি : সশস্ত্র বাহিনী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

মধ্যরাতে ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে যুদ্ধবিরতি কার্যকর নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার অভিযোগে শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। এর আগে রবিবার মধ্যরাতে ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামের এ হামলার জবাব দিতে সোমবার কাতার এবং ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ হামলার কয়েক ঘণ্টা পর মধ্যরাতে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ইরানসহ বিশ্বের বেশির ভাগ দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো বড় একটা বিপদ থেকে রক্ষা পায়।

যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। দক্ষিণ ইসরায়েলের বেয়ার শেভা শহরের একটি আবাসিক ভবনে তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজন নিহত হয়েছেন। এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা।

এদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে ইসরায়েলের হামলায় দুই জেনারেলসহ সাতজন নিহতের খবর পাওয়া গেছে। গতকাল তেহরানের নিকটবর্তী কারাজ শহরে এ হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রাত্ত সংবাদ সংস্থা ইরনার বরাতে ইউএনবি জানায়, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই জেনারেলসহ বাহিনীটির মোট সাতজন নিহত হয়েছেন। এর আগে, ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আবারও হামলা শুরুর নির্দেশ দেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026