1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন

নেতানিয়াহুকে ধমক দিয়েছিলেন ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

যুদ্ধবিরতি কার্যকরের আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধমক দিয়েছিলেন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ফোনে। ইসরাইলি মিডিয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, ওই ফোনালাপের সময় নেতানিয়াহুকে ধমকের সুরে ট্রাম্প বলেন, তোমাদের বিমান ঘুরিয়ে আনতে হবে, ইরানে আর আগ্রাসন চলবে না। এই পরিস্থিতি শান্ত করা দরকার এবং আমি নিজেই সেটা করব। জর্ডান থেকে আল জাজিরার সাংবাদিক হামদাহ সালহুত এ খবর দিয়ে আরও লিখেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে ইসরাইলের জন্য বিশাল বিজয় বলে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, আমরা আমাদের লক্ষ্যের অনেকটাই অর্জন করেছি। প্রধান অর্জন হিসেবে তিনি উল্লেখ করেন- ইরানের পারমাণবিক সক্ষমতা নিঃশেষ করা এবং ইসরাইলের প্রতি হুমকি হিসেবে বিবেচিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধ্বংস করে দেয়া হয়েছে।

 

নেতানিয়াহু আরও বলেন, ইরানে এখনও কিছু কাজ বাকি আছে, তবে আপাতত এই পর্ব শেষ।

তবে ইসরাইলি সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরাইলি হামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এতে ইসরাইলি নেতৃত্ব, এমনকি নেতানিয়াহু নিজেও কিছুটা বিস্মিত হয়েছেন। সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফোনালাপে ইসরাইলি প্রধানমন্ত্রীকে বলেন, তোমাদের বিমান ঘুরিয়ে আনতে হবে, ইরানে আর আগ্রাসন চলবে না। এই পরিস্থিতি শান্ত করা দরকার এবং আমি নিজেই সেটা করব।
এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যে পরিকল্পনা ও প্রত্যাশা নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026