1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন দ. আফ্রিকার তোপ সামলে লড়ছে অস্ট্রেলিয়া রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ: রোসাটম মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

চীনের সঙ্গে চুক্তি ট্রাম্পের, ভারতের সঙ্গেও করবেন ‘বড় চুক্তি’’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করেছে। সেই সঙ্গে তিনি ভারতের সঙ্গেও একই ধরণের একটি চুক্তি করবেন বলে ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) হোয়াইট হাউসে ওয়ান বিগ বিউটিফুল বিল অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আচ্ছা, আমরা গতকালই চীনের সঙ্গে চুক্তি সই করেছি, তাই না? চীনের সঙ্গে চুক্তি সই করেছি…।’

চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ না করলেও তিনি বলেন, ‘চীন চুক্তিতে, আমরা চীনকে উন্মুক্ত করতে শুরু করছি। এমন কিছু, যা আসলে কখনো ঘটতে পারত না।’

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গেও একটি চুক্তি সই করতে পারে। ‘আমরা কিছু দুর্দান্ত চুক্তি করছি। আমাদের একটি আসছে, সম্ভবত ভারতের সাথে, খুব বড় একটি, যেখানে আমরা ভারতকে উন্মুক্ত করতে যাচ্ছি।’

আনাদোলু এজেন্সি জানিয়েছে, শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করার জন্য মার্কিন ও চীনা কর্মকর্তারা চলতি মাসের শুরুতে লন্ডনে বৈঠক করেছিলেন।

গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করা পণ্যের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপ শুরু করে। কিন্তু মে মাসে যুক্তরাষ্ট্র এবং চীন প্রাথমিক ৯০ দিনের জন্য শাস্তিমূলক শুল্ক প্রত্যাহারে সম্মত হয়।

ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র শুল্ক থেকে ৮৮ বিলিয়ন ডলার আদায় করেছে। তিনি বলেন, ‘এটা কি সুন্দর জিনিস নয়? ৮৮ বিলিয়ন ডলার।’

রিপাবলিকান কর ও ব্যয় হ্রাস আইন প্রণয়নের প্রচারণা চালাতে গিয়ে ট্রাম্প বলেন, ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিলগুলোর মধ্যে একটি’।

তিনি আরও বলেন, ‘একটি বিগ বিউটিফুল বিল’ আমাদের সীমান্ত সুরক্ষিত করবে, আমাদের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং আমেরিকান স্বপ্ন ফিরিয়ে আনবে।

গত মাসে হাউসে ব্যাপক ভোটে আইনটি পাস হওয়ার পর সিনেটের রিপাবলিকানরা এখন এটিকে নিম্নকক্ষে অনুমোদনের জন্য ফেরত পাঠানোর আগে পরিবর্তনসহ পাস করার জন্য দৌড়ঝাঁপ চলছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার বলেন, ৪ জুলাইয়ের সময়সীমার মধ্যে বিলটি সই হবে, তা নিশ্চিত করার জন্য কাজ করছেন ট্রাম্প। ‘আমরা আশা করছি ৪ জুলাইয়ের মধ্যে বিলটি সইয়ের জন্য প্রেসিডেন্টের ডেস্কে থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026