1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত

আজ বৃষ্টিও হবে বাড়বে তাপমাত্রাও

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ১৬০ বার দেখা হয়েছে

আজ রোববার বৃষ্টিও হবে আবার তাপমাত্রাও বাড়বে। শনিবারও দেশের দক্ষিণ-পশ্চিম এলাকার তিন বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আজ কোথাও তাপপ্রবাহ না থাকলেও দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা বাড়বে।

ঋতু চক্রের কারণে গত শনিবার থেকে বর্ষা শুরু হলেও সারা দেশে এর প্রভাব খুব বেশি নেই। মেঘে মেঘে ছেয়ে গেছে আকাশ কিন্তু সে অনুযায়ী ঝরেনি কাক্সিক্ষত বৃষ্টি। বাংলাদেশে সাধারণত দক্ষিণ-পশ্চিম মওসুমি বায়ু প্রভাবে ভারী বর্ষণ হয়ে থাকে। আর মওসুমি বায়ুতে পুরো বাংলাদেশ ছেয়ে যায় জুনের মাঝামাঝিতে। এ বছর একটু দেরিতে এসেছে মওসুমি। গতকাল পর্যন্ত দেশের পাঁচ বিভাগের আকাশে ছড়িয়েছে জলীয় বাষ্পপূর্ণ এ বায়ু। কিন্তু গতকাল পর্যন্ত খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের আকাশে পৌঁছতে পারেনি। চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আকাশ মওসুমি বায়ুতে ভরে গেলেও স্বল্প কয়েকটি স্থান ছাড়া অন্যত্র তেমন বৃষ্টি হয়নি। ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগ বৃষ্টিপাতপ্রবণ হলেও গতকাল পর্যন্ত এ দুই বিভাগে তেমন বৃষ্টি হয়নি।

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববতী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ডিমলায় সর্বোচ্চ ৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী দুই দিনের মধ্যে মওসুমি বায়ু দেশের আরো কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ রয়েছে বলে। রাজধানীতে কিছু এলাকায় অল্প কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে। দিন শেষে বিকেলের দিকে গরম কিছুটা কমে গিয়েছিল। আজ আবারো তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে দিনের বেলা।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.৬ ডিগ্রি ও সর্বনি¤œ ছিল সৈয়দপুরে ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ ছিল ২৭.৫ এবং সর্বনি¤œ ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026