1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন দ. আফ্রিকার তোপ সামলে লড়ছে অস্ট্রেলিয়া রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ: রোসাটম মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পাকিস্তানে ভারী বৃষ্টিতে ১১১ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ

 

বর্ষা মৌসুমের ভারী বৃষ্টিতে গত ২৬শে জুন থেকে এখন পর্যন্ত পাকিস্তানে মোট ১১১ জনের মৃত্য হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এনডিএমএ-এর তথ্য অনুযায়ী, গত ২৬শে জুন থেকে গতকাল ১৪ই জুলাইয়ের মাঝে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পাঞ্জাবে। এ পর্যন্ত ওই প্রদেশটিতে মারা গেছেন ৪০ জন।

একই সময়ে খাইবার পাখতুনখোয়া, সিন্ধু, বালুচিস্তান প্রদেশে মৃতের সংখ্যা যথাক্রমে ৩৭, ১৭ ও ১৬ জন। এই বৃষ্টিতে পাকিস্তান-শাসিত কাশ্মীরেও একজনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত মৃতদের মাঝে ৫৩ জন শিশু এবং ১৯ জন নারী রয়েছেন।

এদিকে, দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ১৫ই জুলাই থেকে আগামী ১৭ই জুলাইয়ের মাঝে ভারী বৃষ্টির কারণে চিত্রাল, দির, সোয়াত, শাংলা, মানসেহরা, ম্যুরি গালিয়াত, কোহিস্তান, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে নদী ও জলাধারগুলোতে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।

এসময় কিছু কিছু অঞ্চলে ভূমিধস হওয়ার শঙ্কার কথাও জানানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026