1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন দ. আফ্রিকার তোপ সামলে লড়ছে অস্ট্রেলিয়া রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ: রোসাটম মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, উপকূলজুড়ে সুনামি সতর্কতা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ

 

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে জাতীয় কর্তৃপক্ষ। ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে। স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে কম্পনটি অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ২০.১ কিলোমিটার, যা ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় আশপাশের এলাকায় তীব্র ঝাঁকুনি অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পরই আলাস্কার দক্ষিণাঞ্চল এবং আলাস্কা উপদ্বীপজুড়ে সুনামি সতর্কতা জারি করেছে জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, প্রশান্ত মহাসাগরের কিছু অংশে সুনামির আশঙ্কা তৈরি হয়েছে এবং তা উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহর থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে শুরু করে ইউনিম্যাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে সুনামি সতর্কতা বলবৎ থাকবে।

তবে প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, আলাস্কার বাইরের উপকূলীয় অঞ্চলগুলোতে বড় ধরনের সুনামির হুমকি নেই, ফলে সেসব এলাকায় আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি।

সূত্র: এএফপি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026