1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন দ. আফ্রিকার তোপ সামলে লড়ছে অস্ট্রেলিয়া রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ: রোসাটম মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান

ইরানে এবার আদালতে সন্ত্রাসী হামলা, নিহত ৫

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

ইরানে আইআরজিসির ঘাঁটির পর এবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরে একটি আদালত ভবনে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ হামলায় অন্তত ৫ জন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, শনিবার (২৬ জুলাই) সকালে জাহেদান শহরের প্রধান আদালত ভবনে অজ্ঞাত বন্দুকধারীরা এই সন্ত্রাসী হামলা চালায়। হামলার পরপরই জরুরি উদ্ধারকারী দল এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

 

প্রাথমিক তথ্য মতে, ৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরো ১৩ জন আহত হয়েছেন। নিরাপত্তার বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জন সন্ত্রাসীও নিহত হয়েছে। জয়শ আল আদল নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

 

 

এর আগেও সিস্তান ও বালুচেস্তান প্রদেশের রাজধানী জাহেদানে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তের কাছে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর কারণে অস্থিরতা এবং বিক্ষিপ্ত সহিংসতা দেখা গেছে।

আদালতে হামলার আগে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে একজন নিহত ও আরেকজন আহত হন।

পশ্চিম আজারবাইজান ঘাঁটির আইআরজিসি জনসংযোগ প্রধান কর্নেল শাকের জানান, কয়েক ঘণ্টা আগে সারদাশতের আগলান গ্রামের কাছে আইআরজিসির ঘাঁটিতে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা নির্বিচারে গুলি চালিয়ে একজনকে হত্যা করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026