1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা বিশ্বে মানবাধিকার আইনের অগ্রদূত: নোবেলজয়ী নাভি পিল্লাইয়ের জীবনগাথা নাভি পিল্লাই: বর্ণবৈষম্যবিরোধী লড়াই থেকে আন্তর্জাতিক ন্যায়বিচারের অগ্রপথিক প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই : প্রধানমন্ত্রী আজ বিশ্ব ডাক দিবস ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ফের রমিজউদ্দিন-মাজম মানব পাচার নির্মূলে মানদণ্ড পুরোপুরি পূরণ করতে পারেনি বাংলাদেশ: যুক্তরাষ্ট্র ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি : ববি হাজ্জাজ

ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্কের বিজ্ঞপ্তি জারি ট্রাম্পের ভারত রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনে। যার জেরেই ২৫ শতাংশ অধিক শুল্ক চাপানো হচ্ছে।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

রাশিয়ার তেল কেনার শাস্তি হিসাবে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক জারির নোটিশ জারি করলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ হারে শুল্ক চালু করবে দেশটি।

ভারতীয় সময় বুধবার সকাল ৯টা ৩১ মিনিট থেকে এই অতিরিক্ত শুল্ক কার্যকর করছে মার্কিন প্রশাসন।

 

যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটে এই নির্দেশিকার খসড়া প্রকাশ করা হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রের ইস্টার্ন জোনের সময় অনুযায়ী রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে নয়া শুল্ক। যা ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল ৯টা ৩১ মিনিট।

নির্দিষ্টভাবে ৭ পাতার ওই নির্দেশিকায় বলা হয়েছে, এই সময়ের পর থেকে যুক্তরাষ্ট্রের বাজারে কোনো মার্কিন পণ্য প্রবেশ করলে তার জন্য বাড়তি শুল্ক দিতে হবে। এছাড়া ২৫ শতাংশ শুল্ক কার্যকর করার কারণও ব্যাখ্যা করা হয়েছে।

বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনে। যার জেরেই ২৫ শতাংশ অধিক শুল্ক চাপানো হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026