1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা বিশ্বে মানবাধিকার আইনের অগ্রদূত: নোবেলজয়ী নাভি পিল্লাইয়ের জীবনগাথা নাভি পিল্লাই: বর্ণবৈষম্যবিরোধী লড়াই থেকে আন্তর্জাতিক ন্যায়বিচারের অগ্রপথিক প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই : প্রধানমন্ত্রী আজ বিশ্ব ডাক দিবস ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ফের রমিজউদ্দিন-মাজম মানব পাচার নির্মূলে মানদণ্ড পুরোপুরি পূরণ করতে পারেনি বাংলাদেশ: যুক্তরাষ্ট্র ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি : ববি হাজ্জাজ

ইসরায়েলি বর্বরতা : আরো ৭৮ ফিলিস্তিনি নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

ফিলিস্তিনের গাজা সিটি দখলে নিতে হামলা আরো জোরদার করেছে দখলদার ইসরায়েলি সেনারা। গেল একদিনে উপত্যকায় ইসরায়েলি হামলায় আরো৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ত্রাণ সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩২ জন।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে এবং প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে জোরপূর্বক সরিয়ে দিতে অভিযান জোরদার করেছে ইসরায়েল।

রবিবার উপত্যকার দেইর আল বালাহ শরণার্থী শিবিরসহ বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি। একই দিনে ইসলাম মুহারেব আবেদ নামে এক সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হন।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদাকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামরিক সেনারা এবং শিন বেট গৃহনিরাপত্তা গোয়েন্দা সংস্থা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, ইসরাইলি সেনাবাহিনীর হাতে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা নিহত হয়েছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026