1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: ত্রাণমন্ত্রী সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগে ৭ জনের কারাদণ্ড, ৫ জনকে জরিমানা শান্তিতে নোবেল পেলেন নাভি পিলাই ‘সোনার ডিম’ উদ্ধার: আসামি ৫ দিনের রিমান্ডে ঢাকা মেডিকেলের সামনে অচেতন যুবককে ফেলে গেলেন দুজন, জরুরি বিভাগে মৃত্যু বিএনপি সাধারণ মানুষের দল, ধর্ম-বর্ণে কোনো ভেদাভেদ নেই : সমাজকল্যাণমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

ভয়াবহ আগুনে হাসপাতালের আইসিইউতে থাকা ৮ মুমূর্ষু রোগীর প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজস্থানের জয়পুরে রাষ্ট্রীয় পরিচালিত সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগে নারীসহ আটজন গুরুতর রোগী নিহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।

ট্রমা সেন্টারের ইনচার্জ ডা. অনুরাগ ঢাকড় জানিয়েছেন, নিউরো আইসিইউতে ১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। আগুন সংরক্ষণাগার থেকে শুরু হয়ে পুরো ওয়ার্ড জুড়ে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনে আইসিইউ যন্ত্রপাতি, নথিপত্র, রক্তের নমুনাসহ অনেক গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে গেছে। হাসপাতালের ওয়ার্ড বয় বিকাশ বলেন, “আগুন লাগার খবর পাওয়া মাত্রই আমরা রোগীদের বাঁচানোর চেষ্টা করি। তিন থেকে চারজনকে বের করতে পেরেছিলাম, কিন্তু আগুন তীব্র হওয়ায় বাকি রোগীদের উদ্ধার করা সম্ভব হয়নি।”

নিহতদের মধ্যে রয়েছেন পিন্টু (সিকার), দিলীপ (আন্ধি, জয়পুর), শ্রীনাথ (ভারতপুর), রুক্মণি (ভারতপুর), কুশমা (ভারতপুর), সর্বেশ (আগ্রা), বাহাদুর (সাঙ্গানার) এবং দিগম্বর ভার্মা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও প্রচণ্ড ধোঁয়ার কারণে প্রথমে ভবনে প্রবেশ করতে পারেনি। পরে দমকলকর্মীরা ভবনের বিপরীত পাশে জানালা ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করেন।

ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সংসদ বিষয়ক মন্ত্রী জোগারাম প্যাটেল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেধাম ট্রমা সেন্টারে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। স্বজনরা অভিযোগ করেন, আগুন লাগার সময় হাসপাতালের কিছু কর্মী পালিয়ে যান।

একজন স্বজন বলেন, “আমরা আগুনের ধোঁয়া দেখে স্টাফদের জানাই, কিন্তু তারা গুরুত্ব দেয়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা চলে যায়। এখন আমাদের রোগীদের অবস্থা কী, কেউ বলছে না।”

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026