1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলের টয়লেটে ঝুলছিল নারীর রক্তাক্ত লাশ, মিলেছে রক্তমাখা ছুরি বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা বিশ্ব বসতি দিবস: সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণের তাগিদ প্রধানমন্ত্রীর রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু

গাজীপুরে কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০১৯
  • ৩০৯ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধি,গাজীপুর মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তিরা পিকআপের চালক ও সহকারী বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান বলেন, মাস্টারবাড়ি এলাকায় হোটেল নিরিবিলির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিকল হওয়া কাভার্ড ভ্যান দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি পিকআপ পেছন থেকে ওই কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026