1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

এইচএসসি’র ফল গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ২৮৫ বার দেখা হয়েছে

সারাদেশের এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করা হয়েছে।
গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০১৯’র ফলাফলের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
এ বছর ১ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সারাদেশের ৮টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি কারিগরি, এইচএসসি (ব্যবসায়ে প্রশাসন) এবং ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১০টি শিক্ষা বোর্ডের আওতায় এ বছর ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ শিক্ষার্থী অংশগ্রহণ করে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন কৃতকার্য হয়।
সম্মিলিত পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ এবং এর মধ্যে ৪৭ হাজার ২৮৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
৮টি শিক্ষা বোর্ডে পাসের হার হচ্ছে, ৭১ দশমিক ৮৫ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৮ দশমিক ৫৬ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮২ দশমিক ৬২ শতাংশ।
পরে ১০টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ পৃথকভাবে প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলাফল তুলে দেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসেইন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী আজ দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করবেন।
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, ওয়েব সাইট এবং মোবাইল ফোনের মাধ্যমে এই ফলাফল জানতে পারবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026