1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

সৌদির নতুন গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওযানকে অভিনন্দন জানিয়েছেন শায়খ আল-সুদাইস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২২৬ বার দেখা হয়েছে

মুসলিম বিশ্বের দুই পবিত্র মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান বিন আবদুলআজিজ আল-সুদাইস সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ বিন ফাওযান আল-ফাওযানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শায়খ সুদাইস তার শুভেচ্ছা বার্তায় বলেন, বাদশাহ সালমানের রাজকীয় আদেশের মাধ্যমে শায়খ ফাওযানকে গ্র্যান্ড মুফতি ও ইফতা ও গবেষণাবিষয়ক সাধারণ প্রেসিডেন্সির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া ইসলামী জ্ঞানচর্চা ও ফতোয়া প্রতিষ্ঠানের মর্যাদাকে আরও সুদৃঢ় করবে। তিনি শায়খ ফাওযানের গভীর জ্ঞান, ভারসাম্যপূর্ণ চিন্তাভাবনা ও পরিমিত ধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং বলেন, তার অবদান শুধু সৌদি আরব নয়, বরং সমগ্র ইসলামী বিশ্বকে সমৃদ্ধ করেছে।

শায়খ সুদাইস আরও বলেন, এই নিয়োগ সৌদি নেতৃত্বের সেই প্রজ্ঞাপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যার মাধ্যমে আলেমদের মর্যাদা রক্ষা ও ইসলামী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা জোরদার করার প্রতি অঙ্গীকার প্রকাশ পায়। বিশেষ করে, সমাজে মধ্যপন্থা ও ভারসাম্যের আদর্শ প্রতিষ্ঠায় এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি শায়খ ফাওযানের জন্য শুভকামনা ও দোয়া করে বলেন, আল্লাহ যেন তাকে তার নতুন দায়িত্ব পালনে সাহায্য করেন, ইসলাম, দেশ ও নেতৃত্বের সেবা করার শক্তি প্রদান করেন এবং সৌদি আরবে স্থায়ী শান্তি, স্থিতি ও কল্যাণ বরকত বজায় রাখেন।

এদিকে, শায়খ সালেহ আল-ফাওযান সৌদির নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে মধ্যপন্থা ও ভারসাম্যের আদর্শ প্রতিষ্ঠায় কাজ করবেন বলে আশা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026