1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পূর্বে চিফ প্রসিকিউটরের প্রতিক্রিয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

আইন ও আদালত ডেস্ক

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ১৭ নভেম্বর নির্ধারণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তিনি আশা করেন আদালত বিচার করার ক্ষেত্রে যথাযথ প্রজ্ঞা এবং সুবিবেচনা প্রর্দশন করবে এবং জাতির দীর্ঘদিনের বিচারপ্রত্যাশা পূর্ণ হবে।

আজ (১৩ নভেম্বর) এক প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “১৭ নভেম্বরের রায়ে আদালত তাদের সুবিবেচনা, প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির বিচারের জন্য যে আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন বলে আশা প্রকাশ করছি।” তিনি আরও বলেন, “সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে, এমন একটি রায় প্রত্যাশা করছি।”

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মামলার চূড়ান্ত পর্বে আসার পেছনে প্রসিকিউশনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের কথাও উল্লেখ করেন। তিনি জানান, মামলাটি সফলভাবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য তিনি ভুক্তভোগী এবং গোটা জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার বিচার স্বচ্ছভাবে হয়েছে। কে কী প্রশ্ন তুলেছে, তা গুরুত্বপূর্ণ নয়; ন্যায়বিচার নিজস্ব গতিতে চলবে। যখন জনতা জেগে থাকে, তখন জ্বালাই-পোড়াও, নাশকতা কিংবা ষড়যন্ত্র কিছুই সফল হবে না।”

এসময়, তিনি দেশের মানুষের ন্যায়বিচারের প্রতি বিশ্বাস এবং রায়ের প্রতি আস্থা রেখে অশান্তির কোনো আশঙ্কা না করার জন্য সবাইকে আহ্বান জানান। তাঁর ভাষায়, “বিচারপ্রক্রিয়া সুষ্ঠু এবং যথাযথভাবেই চলবে।”

প্রসঙ্গত, শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ১০ জুলাই বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ১৭ নভেম্বর এই মামলার রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026