1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হওয়ার আহ্বান আইজিপির

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে
রাজধানী ডেস্ক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্তানদের মাঝে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে পুলিশ হেডকোয়ার্টার্স এই অনুষ্ঠানের আয়োজন করে।
অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এবং স্বাগত বক্তব্য দেন এআইজি মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, আজকের এই সম্মাননা শুধু একটি পুরস্কার নয়, এটি শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি এবং তাদের সম্ভাবনার প্রতি আস্থার প্রতীক। তিনি বলেন, মেধা মানুষকে এগিয়ে দিলেও সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ মানুষকে সত্যিকারের মহান করে তোলে। তাই ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে এবং জ্ঞান অর্জনের পাশাপাশি বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি আরও বলেন, আজকের এই কৃতিত্বই আগামী দিনের একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি হওয়া উচিত। বর্তমান সময়ের বিভিন্ন নেতিবাচক প্রবণতা থেকে দূরে থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, সাময়িক কৌতূহল বা প্ররোচনায় মাদকের ভয়াল থাবা যেন স্পর্শ করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। এছাড়া মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট গেমের অতিরিক্ত আসক্তি ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তি যেন শিক্ষার্থীদের ব্যবহার না করে, বরং তারা যেন প্রযুক্তির সঠিক ব্যবহার করে। দেশের নাগরিক হিসেবে সবাইকে আইন মেনে চলা এবং অন্যদের আইন মানতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে কাজী মো. তানান হোসেন, সৈয়দা সাবিহা মুশাররাত মুমু, মো. আদনান জাওয়াদ ও মুস্তাইনা মঞ্জুর অনুভূতি ব্যক্ত করেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমিন ও পুলিশ পরিদর্শক শেখ ফারুকুজ্জামান।
উল্লেখ্য, ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮০১ জন ও এইচএসসি পরীক্ষায় ২৭২ জন এবং ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৪৫ জন ও এইচএসসি পরীক্ষায় ১৯৫ জনসহ দুই বছরে মোট ২ হাজার ১১৩ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে আজ ঢাকায় আনুষ্ঠানিকভাবে ৩৬০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয় এবং বাকিদের স্ব স্ব জেলা পুলিশ সুপার কার্যালয়ের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হবে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026